জাতীয়

‘বিমানবন্দর ও যাত্রীদের নিরাপত্তায় কোনো আপোষ নয়’

নিজস্ব প্রতিবেদক : যেকোনো ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ও মোকাবেলার জন্য বিমানবন্দরে কর্মরত সবাইকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করার চেষ্টাকারীদের কোনো প্রকার ছাড় প্রদান করা হবে না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী।

তিনি আরও বলেন, দেশের সকল বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও ইতোমধ্যে ফায়ার এলার্ম সিস্টেম, ডুয়েল ভিউ স্ক্যানিং মেশিন, ই.টি.ডি, আন্ডার ভেহিকেলস স্ক্যানিং সিস্টেমসহ সকল আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপন করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজে হাত দেওয়া হয়েছে। মোট ২,৭৬০ কোটি টাকা ব্যয়ে একাজ সম্পন্ন হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে ৪৫১ কোটি ৯৮ লক্ষ টাকা ব্যয়ে রানওয়ে শক্তিশালী করণ ও এয়ার ফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেম স্থাপন কাজ সমাপ্তির পথে। দ্বিতীয় পর্যায়ের সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২,৩০৯ কোটি টাকা ব্যয়ে এখানে নতুন আধুনিক টার্মিনাল ভবন, কার্গো ভবন, কন্ট্রোল টাওয়ার, প্রশাসনিক ভবন, মেইন্টেনেন্স ভবন, এপ্রোন, ট্যাক্সিওয়ে ও ইউটিলিটি স্টেশন নির্মাণ করা হবে। এই কাজ সমাপ্তির পর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হবে একটি সর্বাঙ্গীণ আধুনিক বিমানবন্দর।

মাহবুব আলী বলেন, যাত্রীসেবার মান উন্নয়নে দেশের সব বিমানবন্দরের সাথে সাথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও কার্যক্রম পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বিমান যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে নিরাপদ ও স্বস্তির পরিবেশ তৈরী করা হচ্ছে। বর্তমান সময়ে এ বিমানবন্দরের নিরাপত্তা, যাত্রী ও কার্গো হ্যান্ডেলিং কার্যক্রম আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে। যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে এই বিমানবন্দরের আন্তর্জাতিক লাউঞ্জ সম্প্রসারণ করা হয়েছে। সুপরিসর এই লাউঞ্জ হতে বিমান উঠা-নামা সরাসরি প্রত্যক্ষ করা যায় যা যাত্রীদের অপেক্ষার সময়কে উপভোগ্য করে তুলবে।

সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ফুল স্কেল এয়ারপোর্ট ইমারজেন্সি এক্সেরসাইজ- ২০২০ ও আন্তর্জাতিক লাউঞ্জের সম্প্ররিত অংশের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা