জাতীয়

‘ইলিশ সম্পদ উন্নয়নে বাধা, দুর্বৃত্তদের প্রতি অনুকম্পা নয় সরকার’

নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ইলিশ সম্পদের উন্নয়নে বাধা দেওয়া দুর্বৃত্তদের প্রতি সরকারের ন্যূনতম অনুকম্পা থাকবে না।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান সবাই মিলে সফল করতে হবে। কিছু প্রতিকূলতা ও সমস্যা রয়েছে। এ সমস্যা ও প্রতিকূলতা আমাদের সদিচ্ছা ও সৃজনশীলতা দিয়ে অতিক্রম করতে হবে। সমস্যা অতিক্রম করে কাজ করতে পারলেই সফলতা আসবে। মানুষের সচেতনতা বাড়ছে। আইনের প্রয়োগকে আমরা এমন জায়গায় নিয়ে এসেছি যে, দুর্বৃত্ত যারা দেশের উন্নয়নে, মাছের উন্নয়নে বাধা, সে দুর্বৃত্তদের প্রতি আমাদের কোনো রকম অনুকম্পা থাকবে না।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০ সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে অনলাইন মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদের পরিচালনায় মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ্ মো. ইমদাদুল হক ও শ্যামল চন্দ্র কর্মকার উপস্থিত ছিলেন।

মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস্ আফরোজ, বিভাগীয় কমিশনার, নৌপুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম, ইলিশ সম্পৃক্ত ৩৬ জেলা প্রশাসক ও পুলিশ সুপার, মৎস্য অধিদফতরের বিভাগীয় উপপরিচালক, ইলিশ সম্পৃক্ত ৩৬ জেলা মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ড, নৌবাহিনী ও বিমান বাহিনী সদরদফতরের প্রতিনিধিরা সভায় ভার্চুয়ালি অংশ নেন।

মন্ত্রী বলেন, ইলিশের যেন বিস্তার ঘটে, মা ইলিশ যেন ক্ষতিগ্রস্ত না হয়, ইলিশ আহরণের পরিসর যেন আরও বাড়ানো যায়, সেজন্য মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা বিশেষ করে পুলিশ, র্যাব, কোস্টগার্ড, নৌবাহিনী, বিমান বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ভূমিকা রাখতে হবে। নিষেধাজ্ঞাকালে কোনোভাবেই যেন ইলিশ আহরণ না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এসময় মৎস্য আহরণে বিরত থাকা মৎস্যজীবীদের জন্য ইতোমধ্যে ভিজিএফ চাল মাঠ পর্যায়ে পৌঁছে গেছে।

মৎস্য সম্পদের উন্নয়নে একটা বিপ্লব হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ইলিশের উৎপাদন এ বছর অভাবনীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বিপ্লবের সাফল্য মন্ত্রণালয়সহ মাঠ পর্যায়ের সকল কর্মকর্তার। এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিটি জায়গায় মৎস্য সম্পদকে অনেক গুরুত্ব দিয়ে থাকেন। মৎস্য খাতের ব্যাপক সফলতা দেশে এবং দেশের বাইরে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করছে। আমরা আশা করছি অদূর ভবিষ্যতে বিদেশে মাছ রফতানির মাধ্যমে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ করে দিতে পারবো।

দেশের ইলিশ সম্পদের উন্নয়নে ভূমিকা রাখার জন্য মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা বিশেষ করে পুলিশ, র্যাব, নৌপুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, বিমান বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে সভায় ধন্যবাদ জানান মন্ত্রী।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে রাজু সভাপতি, মুকেশ সম্পাদক নির্বাচিত

দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়...

পদ্মা সেতুতে মোটরসাইকেল থেকে পড়ে বাসচাপায় তরুনীর মৃত্যু

মুন্সীগঞ্জের পদ্মা সেতুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছর বয়সী এক তরুনীর...

মাদারীপুরে আ’লীগের মিছিল থেকে আটক ৯, মহাসড়ক অবরোধ, নিহত-১

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ৯ তরুণকে আটক করে পুলিশে...

নানা আয়োজনে পঞ্চগড় মুক্ত দিবস উদযাপিত

​যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পঞ্চগড় মুক্ত দিবস উদযাপিত হয়েছে। ঐত...

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ১০১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা