ছবি: সংগৃহীত
জাতীয়

ভোটের আগে দেশের ৬৪ জেলার এসপি বদলি; থানাগুলোর ওসিও নির্ধারিত হবে লটারিতে

সান নিউজ অনলাইন 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪টি জেলার পুলিশ সুপারদের (এসপি) ব্যাপক রদবদল করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে। প্রজ্ঞাপনে বলা হয়, নতুন দায়িত্বপ্রাপ্ত ২০ জনসহ মোট ৬৪ জেলার সব এসপির পদায়ন পুনর্বিন্যাস করা হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

দায়িত্বপ্রাপ্ত ৬৪ এসপির মধ্যে অন্তত ৪৪ জন আগে থেকেই বিভিন্ন জেলায় এসপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাকিদের নতুনভাবে বিভিন্ন জেলায় পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুশৃঙ্খল ও নিরপেক্ষ রাখতে এই রদবদল করা হয়েছে।

এর আগে গত সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি পদ্ধতিতে জেলা–ভিত্তিক এই রদবদল সম্পন্ন করা হয়। লটারির সময় প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তাদের উপস্থিতিতে স্বচ্ছ ও নিরপেক্ষ পদ্ধতিতে এসপি পদায়নের লটারি অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,
“জেলার আয়তন নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় তিনটি ক্যাটাগরিতে জেলা ভাগ করা হয়েছে। সেই ক্যাটাগরি অনুযায়ী লটারি করা হয়েছে।”

তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে প্রশাসন ও পুলিশকে নিরপেক্ষ রাখতে একই পদ্ধতিতে দেশের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) রদবদলও লটারির মাধ্যমেই করা হবে। শিগগিরই এ বিষয়ে প্রক্রিয়া শুরু হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নির্বাচনকালীন পরিবেশ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি ও পুনর্বিন্যাস আরও জোরদার করা হবে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা