ছবি: সংগৃহীত
জাতীয়

রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া কমিশন অকার্যকর : সিইসি

সান নিউজ অনলাইন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া বিশ্বাসযোগ্যতা হারাবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, “রাজনৈতিক দলগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, আর নির্বাচন কমিশন নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করবে। কিন্তু যদি খেলোয়াড়রা সহযোগিতা না করে, তাহলে রেফারির নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠবে। এতে পুরো নির্বাচনী প্রক্রিয়া বিশ্বাসযোগ্যতা হারাতে পারে।”

তিনি বলেন, “কমিশন যখন পোস্টার নিষিদ্ধ করেছে, তখন সারা ঢাকা শহর পোস্টারে ভরে যাওয়াটা অনভিপ্রেত। যদি রাজনৈতিক দলগুলো নিজেরাই পোস্টার সরিয়ে নেয়, সেটিই হবে সবচেয়ে শালীন আচরণ। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কমিশন কোনোভাবেই ছাড় দেবে না।”

নির্বাচনের বর্তমান পরিবেশ নিয়ে সিইসি আরও বলেন, “বিশেষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের সময় কমিশনের ওপর নানা ধরনের চাপ সৃষ্টি হয়। তাই আগের চেয়ে এখন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা আরও বেশি প্রয়োজন।”

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “ডিজিটাল প্ল্যাটফর্মে ভুয়া খবর ও বিকৃত ভিডিও ছড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে। এটি এখন এক ধরনের মুসিবত বা বড় বিপদে পরিণত হয়েছে।”

তিনি জানান, কমিশন নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন প্রক্রিয়ায় সবার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে নাসির উদ্দিন বলেন, “নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে এবং করবে। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার পরিবেশ তৈরি না করে, তাহলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই যায়।”

তিনি শেষে বলেন, “আমরা চাই একটি অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন। এজন্য সকল রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সহযোগিতা অপরিহার্য।”

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা