ছবি: সংগৃহীত
জাতীয়
ভারতীয় দূতকে তলব

শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ

সান নিউজ অনলাইন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ করে দেওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় উপহাইকমিশনার পবন ভাদেকে আজ বুধবার (১২ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) সাক্ষাতে ভারতীয় কূটনীতিককে বাংলাদেশের অবস্থান জানিয়ে বলেন, “একজন পলাতক আসামিকে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক সম্পর্কের জন্য সহায়ক নয়।”

কূটনৈতিক সূত্র জানায়, শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে সাক্ষাৎকারের সুযোগ দেওয়ায় বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধসহ একাধিক মামলায় বিচারাধীন এক পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাঁকে বাংলাদেশবিরোধী বক্তব্য প্রচারের সুযোগ দেওয়া অত্যন্ত দুঃখজনক।

বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে অনুরোধ জানানো হয়েছে, শেখ হাসিনাকে কোনো গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ যেন অবিলম্বে বন্ধ করা হয়। এটি দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, বাংলাদেশ সরকার প্রতিবেশী ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দেয়, তবে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা বাংলাদেশবিরোধী প্রচারণা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা