সংগৃহীত ছবি
জাতীয়

ডাস্টবিন থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টি গলির পাশে একটি ডাস্টবিন থেকে কন্যা নবজাতকের (১ দিন) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) ভোর পৌনে ১টায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ঢামেকে হাসপাতালে অজ্ঞাত লাশ উদ্ধার

যাত্রাবাড়ী থানা উপ-পরিদর্শক (এসআই) ইফাত আহমেদ বলেন, খবর পেয়ে রাত ১২টায় কলাপট্টি গলির মুখে ডাস্টবিন থেকে ঐ নবজাতককে উদ্ধার করি। এরপর আইনি প্রক্রিয়া শেষ করে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঐ নবজাতককে কে বা কারা ডাস্টবিনে ফেলে গেছে সেই বিষয়ে তদন্ত চলছে। এ সময় আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটি জানার চেষ্টা চলছে। এর পরে এলাকার কয়েকজনকে জিজ্ঞেস করে এই বিষয়ে কিছু জানা যায়নি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা