সংগৃহীত ছবি
জাতীয়

খাদ্য মজুত বাড়ানো আমাদের লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক: খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, খাদ্য মজুত বাড়ানো আমাদের লক্ষ্য।

আরও পড়ুন: জনগণের জীবনযাত্রা সহজ করতে চাই

সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ৫০ হাজার আহতদের সুস্থতা কামনা করেন খাদ্য উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, খাদ্য মন্ত্রণালয়ের সব সমস্যা চিহ্নিত করে সে চ্যালেঞ্জ মোকাবিলা করাসহ আমদানি প্রক্রিয়াকে চলমান রাখার তাগিদ দেন। এ সময় তিনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন।

আলী ইমাম বলেন, বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে খাদ্য সংকট মোকাবিলা করা কঠিন হবে না। এছাড়া খাদ্য আমদানিতে বেসরকারি প্রতিষ্ঠানকে উদ্বুদ্ধ করতে প্রণোদনাসহ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

তিনি বলেন, খাদ্য মন্ত্রণালয় আমদানি অব্যাহত রেখেছে। কিছু চুক্তিও হয়েছে। খাদ্য ব্যবস্থাপনার সরকারি পর্যায়ে সরবরাহ বাড়ালে দাম সহনীয় থাকবে।

অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা