সংগৃহীত ছবি
জাতীয়

ঢাকা থেকে নৌ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ঢাকা থেকে ৫ রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজ এ বিষয়টি জানান।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘ডানা’

এহতেশামুল পারভেজ বলেন, ঘূর্ণিঝড় ডানার প্রভাবে দেশের সমুদ্রে বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত এবং নদী বন্দরগুলোতে ২ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। সেই জন্য দেশের নদ-নদীগুলো অন্য স্বাভাবিক সময়ের তুলনায় উত্তাল রয়েছে। এ সময় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা-হাতিয়া, ঢাকা-বেতুয়া/আয়শাবাগ, ঢাকা-রাংগাবালী, ঢাকা-চরমোন্তাজ এবং ঢাকা-খেপুপাড়া নৌরুটের লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এর পাশাপাশি ১ ইঞ্জিন বিশিষ্ট নৌযানের চলাচলের ক্ষেত্রেও সংস্থাটির পক্ষ থেকে নিষেধ করা হয়েছে।

এছাড়াও দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলেই পরবর্তী সময়ে আবারও নৌযান চলাচল বন্ধের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা