সংগৃহীত ছবি
জাতীয়

ঢাকা আসছেন ফলকার টুর্ক 

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় ৩ দিনের সফরে আসছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। সব ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার (২৯ অক্টোবর) আসবেন তিনি। তার এ সফরে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের সর্বশেষ অবস্থার পাশাপা‌শি দেশে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের একটি অফিস খোলার বিষয়ে আলোচনা হ‌ওয়ার কথা রয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) এ তথ‌্য জানা যায়।

আরও পড়ুন: ৬ অঞ্চলে বৃষ্টির আভাস

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় , ফলকার টুর্কের এই সফর নিয়ে বাংলাদেশ সরকারের সাথে ইতোমধ্যে কাজ শুরু করেছে জাতিসংঘের হাইকমিশনারের দপ্তর। সবকিছু ঠিক থাকলে (২৯-৩১ অক্টোবর) রাজধানী ঢাকা সফর করবেন তিনি।

এদিকে ঢাকার এক‌টি কূটনৈতিক সূত্র জানান, ইতোমধ্যে তার এই সফরের তা‌রিখ চূড়ান্ত হয়েছে। তি‌নি মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাকায় আসবেন। এই সফরে দেশে ছাত্র-জনতার আন্দোলনকে বিগত সরকার কীভাবে দমনের চেষ্টা করেছিলো, সেই বিষয়ে অনুসন্ধানে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নিতে পারেন।

এছাড়া, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের একটি অফিস খোলার বিষয়েও আলোচনা হবে। অপরদিকে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলা নিয়ে উভয়পক্ষের নীতিগত সম্মতি রয়েছে। তার সফরের সময়ে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হতে পারে।

আরও পড়ুন: শাহবাগে কর্মীদের অবরোধ

জানা যায়, ঢাকা সফরের সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন‌্য সাক্ষাৎ করবেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার। এরই পাশাপা‌শি পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন এবং অন্তর্বর্তী সরকারের আরও ক‌য়েকজন উপদেষ্টার সাথে বৈঠক করবেন তিনি। এছাড়াও, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতি‌নি‌ধিদের সাথেও বৈঠক করার কথা রয়েছে তার।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা