সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদা এলাকায় ছুরিকাঘাতে মো. আশিক এলাহী (২৮) নামে ১ ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টার পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় তিনি।

আরও পড়ুন: রাজধানীতে পুলিশ সদ্যসকে ছুরিকাঘাত

আশিকের বাবা ওমর ফারুকের অভিযোগ করে বলেন, ভ্যানের সাথে ধাক্কা লাগার পরে মোটরসাইকেলের আরোহী আরাফাত, তাঁর বাবা আসাদসহ স্থানীয় (১৫-২০) জন আশিকদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, রাজধানীর মুগদার কাজীবাড়ী এলাকায় বোতলজাত গ্যাসের ব্যবসা করতেন তিনি। ঐ এলাকায় আরও কয়েকজন বোতলজাত গ্যাসের ব্যবসায়ীর সাথে তাঁর বিরোধ ছিলো বলে জানা যায়।

আরও পড়ুন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে গ্রেফতার

তিনি বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আশিকের দোকানের বোতলজাত গ্যাস বহনকারী ভ্যানের সাথে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে বিরোধের জের ধরে আশিকসহ ৪ জনকে পিটিয়ে ছুরিকাঘাত করা হয়। এরপর উদ্ধার করে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, হত্যার সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে অভিযান চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা