সংগৃহীত ছবি
জাতীয়

তদন্তে নামছে জাতিসংঘের ‘ফ্যাক্ট-ফাইন্ডিং দল’

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের ‘ফ্যাক্ট-ফাইন্ডিং দল’ জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় হতাহতের ঘটনা তদন্তে নামছে ।

আরও পড়ুন: পুলিশের প্রায় ৮০০ সদস্যের হদিস নেই

শনিবার (১৪ সেপ্টেম্বর) থেকে কাজ শুরু করবে দলটি।

অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে জাতিসংঘের এই দলটি বাংলাদেশে এসেছে এবং তাদের পূর্ণ সহযোগিতা দেবে সরকার।

জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনের সময়ে ৮০০ শতাধিক ব্যক্তি নিহত এবং হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ সমর্থিত বাহিনীর হাতে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালানো হয়েছে। এমনকি ঘরে থাকা শিশুরাও গুলিতে প্রাণ হারিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৫০ জন সদস্য নিহত হয়েছেন এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ড.ইউনূস-মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ কাল

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আজ পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের মাধ্যমে তারা তাদের কাজ শুরু করবেন।

জাতিসংঘের প্রতিনিধি দলের মধ্যে একটি টেকনিক্যাল টিম থাকবে, যা ফরেনসিক, আইন এবং অন্যান্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত। কর্মকর্তা জানান, এটি বাংলাদেশের জন্য প্রথম অভিজ্ঞতা, তাই আমাদের খুব সতর্কতার সঙ্গে কাজ করতে হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা