সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে পুলিশ সদ্যসকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দায়িত্বরত ১ ট্রাফিক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত পুলিশ সদস্যের নাম আশরাফ আলী (৪৭)। তিনি ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগে কর্মরত আছেন।

আরও পড়ুন: পুলিশকে বিনয়ী হতে হবে

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় যাত্রাবাড়ীর জনপদ মোড়ে এ ঘটনা ঘটে। এর পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

আহত পুলিশ কনস্টেবলের সহকর্মীরা বলেন, শুক্রবার রাতে কয়েকজন ব্যক্তি ছুরি দিয়ে আশরাফের পিঠে আঘাত করে পালিয়ে যায়। এর পরে তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১১টায় ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

আরও পড়ুন: ইলিশ পাঠাতে পারব না

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ আলম জানান, শুক্রবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। ঘটনায় আহত কনস্টেবলের পিঠে ছুটিকাঘাতের জখম রয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শুক্রবার রাতে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে দায়িত্বরত অবস্থায় ট্রাফিক ওয়ারী বিভাগের ১ জন কনস্টেবল দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা