সংগৃহীত ছবি
জাতীয়

ইসির ৪ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ৪ কর্মকর্তাকে বদলি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

রোববার (১১ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

আরও পড়ুন: শুরু হলো টোল আদায়

আদেশ জানানো হয়, রাঙ্গামাটি জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনকে বদলি করে উপ-সচিব হিসেবে সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধি-শাখা আনা হয়েছে। নির্বাচন পরিচালনা-২ অধি-শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমানকে বদলি করে নির্বাচন পরিচালনা-১ অধি-শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও নির্বাচন পরিচালনা-১ অধি-শাখার উপ-সচিব এম, মাজহারুল ইসলাম বদলি করে তাকে মানব সম্পদ উন্নয়ন ও কল্যাণ অধি-শাখা উপ-সচিব করা হয়েছে। এ সময় মানব সম্পদ উন্নয়ন ও কল্যাণ অধি-শাখার উপ-সচিবকে মোহাম্মদ নুরুল আলমকে বদলি করে রাঙ্গামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা