সংগৃহীত ছবি
জাতীয়

ট্রেন চালাতে প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার পর দ্রুতই দেশে শুরু হবে ট্রেন চলাচল। তবে ট্রেন চলাচল শুরু হলেও আন্দোলনে ক্ষতিগ্রস্ত আন্তঃনগর ২টি ট্রেন এখনো চালানো সম্ভব হবে না বলে জানান বাংলাদেশ রেলওয়ে।

আরও পড়ুন: আজ ৩ উপদেষ্টার শপথ

রোববার (১১ আগস্ট) দুপুরে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত ১ চিঠিতে এই বিষয়টি জানান।

আখতার হোসেন জানান, সাম্প্রতি সারা দেশব্যাপী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে দুষ্কৃতকারীরা আন্তঃনগর ট্রেনের কোচে অগ্নিসংযোগ, কোচের দরজা ও জানালার গ্লাস ভেঙে ফেলে। এতে গত (১৯ জুলাই-৫ আগস্ট) শুক্রবার-সোমবার দুষ্কৃতকারীদের হামলায় জামালপুর এক্সপ্রেস (৭৯৯/৮০০) ট্রেনের মোট ৬টি কোচের জানালা, জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭/৭৪০) ট্রেনের মোট ১৩টি কোচের ৫৮টি জানালা ও ১৮টি দরজার গ্লাস এবং পারাবত এক্সপ্রেস (৭০৯/৭১০) ট্রেনের ১৬টি কোচের ১৪১টি জানালা ও ২৭টি দরজার গ্লাস ভেঙে যায়। বর্তমানে এই রেকগুলো আখাউড়া ও ময়মনসিংহে রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত কোচগুলো বেজ স্টেশন এবং পাহাড়তলী শেডে পাঠিয়ে মেরামত করতে হবে। যা অনেক সময়সাপেক্ষে ব্যাপার।

আরও পড়ুন: সৈয়দ রেফাত আহমেদের শপথ আজ

এই অবস্থায়, জামালপুর এক্সপ্রেস ও পরাবত এক্সপ্রেস ট্রেনটি মেরামত কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সাময়িকভাবে এই ট্রেন চলাচল বন্ধ থাকবে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা-জামালপুর-ভূয়াপুর-ঢাকা রুটে এবং পারাবত এক্সপ্রেস ট্রেনটি ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচল করে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা