সংগৃহীত
জাতীয়

জাতীয় বাজেট অধিবেশন ৫ জুন

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদের ৩য় ও বাজেট অধিবেশন শুরু হবে আগামী বুধবার (৫ জুন)। সেইদিন বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন বসবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।

সোমবার (২০ মে) জাতীয় সংসদ সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চলতি সংসদের ৫ বছরের মেয়াদ শেষ হবে ২০২৯ সালের (২৯ জানুয়ারি)।

আরও পড়ুন: ব্যাটারিচালিত রিকশা চলবে

সংসদ সচিবালয় জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশনে ভাষণ দিয়ে থাকে। এর পরে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।

অধিবেশনটি শুরু হওয়ার আগে সংসদ ভবনে সংসদের কার্যউপদেষ্টা কমিটির একটি বৈঠক হবে। এ বৈঠকে আসন্ন অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্যসূচি এবং কার্যবিবরণী নিয়ে আলোচনা করা হবে। উক্ত অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলী মনোনয়ন দেবেন। এর পরে শোকপ্রস্তাব উত্থাপিত হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা