বিজ্ঞান

এবার মঙ্গল গ্রহে তিন দেশের যুদ্ধ

সান নিউজ ডেস্ক : আগামী কয়েকদিনের মধ্যেই মঙ্গলগ্রহের ওপরের আকাশ নিয়ে তিন প্রতিদ্বন্দ্বি সংস্থার মধ্যে স্নায়ুযুদ্ধ চলবে।

মঙ্গলবার ( ৯ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের মহাকাশযান`হোপ’ সবার আগে সেখানে পৌঁছাবে। এরপরই যাবে চীনের`তিয়ানওয়েন-১’ মহাকাশযান। সবশেষে ১৮ ফেব্রুয়ারি মঙ্গলের আকাশে পৌঁছাবে যুক্তরাষ্ট্রের যান`পারসেভারেন্স’।

সবগুলো যানই ইতোমধ্যে লাখ লাখ কিলোমিটার পাড়ি দিয়েছে। এখন দেখার বিষয় সেখান থেকে মঙ্গলের কি নতুন তথ্য পাওয়া যায়।

১৯৬০ সাল থেকে মঙ্গলে যাওয়ার অভিযান শুরু করেছে মানবজাতি। অনেক সময়ই দুর্ঘটনা ও অন্যান্য কারণে প্রায়ই ব্যর্থ হতে হয়েছে। ব্রিটিশ ফিজিসিস্ট কলিন উইলসন বলেন, এটা খুবই হৃদয় বিদারক। আমি দুইবার নিয়ন্ত্রণ কক্ষে বসে দেখেছি। দুইবারই সেই যানটি ধ্বংস হয়ে যায়। সেই পরিস্থিতি আসলেই অন্যরকম।

ওপেন ইউনিভার্সিটির এ্যাস্ট্রোবায়োলোজিস্ট সুজান স্কোয়েনজার বলেন, মঙ্গলে যাত্রা বেশ কয়েকটি কারণে কঠিন। প্রথমত এটা অনেক দূরের পথ। সেখানকার পরিবেশও অন্যরকম। বায়ুমণ্ডল অত্যন্ত ঘন, ফলে প্যারাসুটের মাধ্যমে নামা সম্ভব নয়।

আগে মার্কিন মহাকাশ প্রকৌশলীরা এয়ারব্যাগের ওপরে ভরসা করতো। নাসার নতুন রোভারগুলোর গঠন একটু জটিল। মঙ্গলের ভূপৃষ্ঠে অবতরণ তাই একটু কঠিন। এর আগে ২০১২ সালে মার্কিন রোভার কিউরিওসিটি নামানোর ক্ষেত্রে ক্রেন ব্যবহার করা হয়েছিল। সেই মুহূর্তকে নাসা সেভেন মিনিটস অব টেরর বলে উল্লেখ করে।

আমিরাতের মহাকাশযান হোপ হবে মানবজাতির প্রথম যান যা মঙ্গলে অবতরণ করবে। এই সপ্তাহেই এটি পৌছে যাবে। এটা মঙ্গলকে প্রদক্ষিণ করবে। এরপর ধীরে ধীরে তার অভিকর্ষ বলয়ে প্রবেশ করবে। বাকিটি মহাকর্ষ শক্তির মাধ্যমেই অবতরণ হবে মঙ্গলের পৃষ্ঠে।

একদিন পরই পৌঁছাবে চীনের তিয়ানওয়েন-১। এটি অবতরণের আগে কয়েকমাস কক্ষপথে থেকে গবেষণা করবে। তারপর ২৫০ কেজি ওজনের রোবট অবতরণ করবে। সফল হলে চীন হবে আমিরাতের পর পৃথিবীর দ্বিতীয় দেশ যারা মঙ্গলে নামছে।

স্কোয়েনজার বলেন, চীন এর আগে চাঁদে রোভার অবতরণ করেছে। তবে এবার সফল হলে সেটা হবে আরও বড় অর্জন। সূত্র: গার্ডিয়ান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা