বিজ্ঞান

বৃহস্পতির উপগ্রহ থেকে রেডিও সিগন্যাল

সান নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার মহাকাশ যান ‘জুনো’ থেকে বৃহস্পতির উপগ্রহ গ্যানিমেড রেডিও সিগন্যাল পাওয়ার পর নতুন জল্পনা-কল্পনা শুরু করেছে, সম্প্রতি নাসা এ তথ্য জানিয়েছে। সাধারণত রেডিও তরঙ্গ বা এফএম সিগন্যাল কোনও জীব থাকার ইঙ্গিত বা যোগাযোগের বিষয়টিকে তুলে ধরে বলেই গ্যানিমেডে প্রাণের অস্তিত্বের বিষয়ে জল্পনা তৈরি হয়েছে।

তবে মহাকাশবিজ্ঞানীরা বলেছেন, তারা এ বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেননি। বৃহস্পতির কোনও প্রাকৃতিক প্রক্রিয়ার জেরেই এই রেডিও তরঙ্গের উৎপত্তি। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, জুনো বৃহস্পতির কক্ষপথ ধরেই প্রদক্ষিণকালে সম্প্রতি গ্যানিমেড থেকে এই সংকেত পেয়েছে।

বৃহস্পতির ৭৯টি উপগ্রহের মধ্যে অন্যতম হলো গ্যানিমেড। এর আগে কখনও এই উপগ্রহ থেকে কোনও রকম তরঙ্গ বা এফএম সিগন্যাল ধরা পড়েনি। মহাকাশবিজ্ঞানীদের কথায়, মূলত ইলেকট্রন থেকে এ ধরনের তরঙ্গ বা সিগন্যাল সৃষ্টি হয়। এই গ্রহে হয়তো কোনও প্রাকৃতিক পরিবর্তন ঘটছে। তা থেকেই এমন তরঙ্গের সৃষ্টি হয়েছে।

নাসার গবেষক প্যাট্রিক ইউইংস বলেন, সাইক্লোট্রন ম্যাসার ইনস্ট্যাবিলিটি নামে এক ধরনের প্রক্রিয়ার ফলে এমন হতে পারে। সাধারণত কোনও তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রে এ ধরনের প্রক্রিয়া ঘটে থাকে। এতে ইলেকট্রনের উপস্থিতিও লক্ষ করা যায়। আর আশপাশের এলাকায় একটি ফ্রিকোয়েন্সি অনুভূত হয়। জুনো সেই ফ্রিকোয়েন্সি ধরতে সক্ষম হয়েছে।

২০১১ সালে নিউ ফ্রন্টিয়ারস প্রোগ্রামের অধীনে মহাকাশে জুনো মহাকাশ যানটিকে পাঠিয়েছিল নাসা। এই প্রোগ্রামের অধীনে একাধিক মিশন ছিল। প্রোগ্রামের অন্যতম উদ্দেশ্য ছিল, সম্পূর্ণ সৌরজগতে অভিযান চালানো এবং বিভিন্ন গ্রহের বিষয়ে তথ্য জানা।

সেই প্রোগ্রামের অধীনেই জুনো বৃহস্পতির কক্ষপথের দিকে এগিয়ে যায়। বৃহস্পতির ওপর নজরদারি চালাতে শুরু করে যানটি। কীভাবে এই বৃহস্পতি তৈরি হয়েছে, কীভাবে তা বর্তমান রূপে এলো এমন একাধিক বিষয় ধীরে ধীরে জানার চেষ্টা করা হয়। ২০১৬ সালে বৃহস্পতির কক্ষপথে প্রবেশ করে জুনো।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা