বিজ্ঞান

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর অভিযাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক : মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উড্ডয়নের পর বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের পথ সুগম হল।

মঙ্গলবার ( ১৯ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হলো। ২০১৮ সালের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, ২০২৩ সালের মধ্যে এটির কার্যক্রম চালু হওয়ার ঘোষণা রয়েছে।

২০১৮ সালের ১২ মে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ স্যাটেলাইট নির্ভর সম্প্রচার ও যোগাযোগের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করেছে। ১৮ সালের নির্বাচনী ইশতেহারে অন্যান্য প্রকৃতি, প্রয়োজন, চাহিদা ও ধরনের স্যাটেলাইট প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জনের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ মহাকাশে উৎক্ষেপণের একটি যুগান্তকারী ঘোষণা দেয়া হয়।

মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে উৎক্ষেপণ কার্যক্রমের অংশ হিসেবে নতুন এই স্যাটেলাইটের ধরন ও প্রকৃতি ইত্যাদি নির্ধারণে পরামর্শক হিসেবে ফ্রান্সের প্রতিষ্ঠান প্রাইজ ওয়াটার হাউজ কুপার্সের সঙ্গে অনলাইনে চুক্তি স্বাক্ষরিত হয়।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার প্রধান অতিথি হিসেবে এ সময় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের জন্য ডিজিটাল সংযুক্তির সক্ষমতা তৈরির জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ জাতীয় জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর মধ্য দিয়ে বাংলাদেশ আরও একটি নতুন যুগে পদার্পণ করেছে।

একটি স্যাটেলাইট দিয়ে আমাদের যোগাযোগ ছাড়া আর কোনও প্রয়োজন মেটে না। ভবিষ্যতের বাড়তি চাহিদা মেটানোর কথাও ভাবতে হবে। স্যাটেলাইটে এমন ব্যবস্থা রাখতে হবে, যাতে যোগাযোগ ব্যবস্থার বাইরে উপগ্রহের মাধ্যমে নতুন সেবা দিতে পারি।

মন্ত্রী এ সময় বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ প্রক্রিয়ায় প্রাইজ ওয়াটার হাউজ কুপার্সকে কারিগরি পরামর্শক হিসেবে পাশে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং দেশের জনগণের প্রয়োজন ও চাহিদার সঙ্গে সমন্বয়ের প্রতি বিশেষ লক্ষ রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বিএসসিএল চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন এবং বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বক্তব্যে রাখেন। অনুষ্ঠানে বিএসসিএল পরিচালনা পর্ষদ সদস্য ড. এসএম জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাঙালির মহাকাশ জয়ের স্বপ্নপূরণের দিন ১২ মে ২০১৮ সাল। এই দিনে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় দেশের প্রথম যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। ইতিহাস সৃষ্টিকারী এ ঘটনা ঘটেছিল বাংলাদেশ সময় রাত ২টা ১৫ মিনিটে।

বিশ্বে স্পেস সোসাইটিতে ৫৭তম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ হিসেবে লিপিবদ্ধ হয় বাংলাদেশের নাম। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর মিশন লাইফ ১৫ বছর এবং ডিজাইন লাইফ ১৮ বছর।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা