সংগৃহীত ছবি
প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৪১

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ায় অনিয়মিত অভিবাসীদের পাশাপাশি বিভিন্ন বিনোদন কেন্দ্র ও নাইট ক্লাবে অভিযান চালিয়ে আট বাংলাদেশিসহ ১৪১ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে সড়ক ঝরল বাংলাদেশির প্রাণ

শনিবার (১২ জানুয়ারি) মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। আটকদের মধ্যে ১০ স্থানীয় নাগরিকও রয়েছে।

গত একমাস ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচলনা করা হয়। অভিযানে দেশটির ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস ডিভিশন, পুত্রজায়া ইমিগ্রেশন হেডকোয়ার্টার্স, স্পেশাল ট্যাকটিকাল টিম, জহুর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি, পেরাক ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এবং পার্লিস ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা অংশ নেয়।

আরও পড়ুন : ইতালিতে বাংলাদেশির মৃত্যু

আটকদের মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিক ছাড়াও ৫২ জন চীনের, ৪১ জন ভিয়েতনামের, ২১ জন থাইল্যান্ডের, তিনজন ইন্দোনেশিয়ার, একজন লাওস, চারজন মিয়ানমারের, পরিচয়পত্র ছাড়া রয়েছেন একজন। এছাড়া স্থানীয় ১০ জন নাগরিক রয়েছেন। সবার বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে।

দেশেটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈধ ভ্রমণ নথি না থাকা, সামাজিক ভিজিট পাসের অপব্যবহারসহ বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া অভিযানে ভবনের চাবি, যৌন সরঞ্জাম, বিভিন্ন দেশের পাসপোর্ট, নগদ ১৪ হাজার ১৫৫ রিঙ্গিত, ১২টি মোবাইল ফোন ও সার্কিট ক্যামেরা সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আরও পড়ুন : প্রবাসীর জমি দখলের অভিযোগ

ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং ইমিগ্রেশন রুলস ১৯৬৩ এর অধীনে পরবর্তী পদক্ষেপের জন্য মালয়েশিয়ার পেরাকের ইমিগ্রেশন ডিপার্টমেন্টে গ্রেফতারদের রাখা হয়েছে। এছাড়া অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ৫৬(১) (ঘ) ধারায় অপরাধের সন্দেহে স্থানীয় সাতজন পুরুষ ও তিনজন নারীকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা