সংগৃহীত ছবি
প্রবাস

কাতারে ডায়নামিক ফ্যাশন ট্রেডিংয়ের যাত্রা শুরু

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি : পোশাক শিল্পের অন্যতম রপ্তানিকারক দেশ বাংলাদেশ বিশ্ববাজারে শক্ত অবস্থান করে নিয়েছে। মধ্যপ্রাচ্যেও রয়েছে এর একচ্ছত্র আধিপত্য। বাংলাদেশী পোশাকের আধিপত্য বিস্তারে ক্রমাগত কাজ করে যাচ্ছে প্রবাসী বাংলাদেশীরা। এর অংশ হিসেবে বিশ্বের ৮০টির বেশি জাতি-গোষ্ঠীর রুচির প্রতি দৃষ্টি রেখে তাদের হাতে বাংলাদেশী পোশাক স্বল্পমূল্যে তুলে দিতেই রাজধানীর নাজমা এলাকার কুয়েতি বিল্ডিংয়ের পাশে যাত্রা শুরু করল ডায়নামিক ফ্যাশন ট্রেডিং।

আরও পড়ুন : কাতারে অগুনে ৪ বাংলাদেশির মৃত্যু

কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে কাতারী স্পন্সর আলী আবদুল্লাহ আল-আমরিকে সাথে নিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শফিউল্লাহ মুন্সী, ব্যাবস্থাপনা পরিচালক মোঃ মারুফ হোসেন, ব্যাবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ আলী।

অনুষ্ঠান সমন্বয়ক সৈয়দ তানজীম হাসানের সঞ্চলনায় দোয়া মাহফিলের প্রাক্কালে সংক্ষিপ্ত আলোচনা শুরু হয় হাফেজ মো: তারেক আবদুল্লাহর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি নিহত

আলোচনাকালে উদ্যোক্তোরা আশা করেন তাদের এ উদ্যোগকে সফল করতে প্রবাসী বাংলাদেশীরা এগিয়ে আসবেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান জানান, মূল্যছাড় এমনই দেয়া হবে, যে ক্রেতারা পাইকারী মূল্যে খুচরা পোশাক ক্রয় করতে পারবেন। তারা জানান কাতারে বসবাসরত বিশ্বের সকল জাতি, ধর্ম ও সম্প্রদায়ের রুচি ও ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে তাদের পণ্য সামগ্রী।

ডায়নামিক ফ্যাশনে নারী, পুরুষ, শিশুদের পোশাক-পরিচ্ছদ, এপারেলস আমদানি, পাইকারি বিপনন ও খুচরা বিক্রয় হবে। প্রবাসী ক্ষুদে উদ্যোক্তারা তাদের প্রতিষ্ঠান থেকে পাইকারী মূল্যে কিনে অনলাইনে খুচরা বিক্রয় করেও ভাল লাভবান হতে পারবেন বলে উদ্যোক্তারা জানান।

আরও পড়ুন : মালয়েশিয়ায় ১৯ বাংলাদেশি আটক

উদ্বোধন কালে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল হক, ফেনী সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন, কোম্পানি ব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল হুদা, কোম্পানি জনসংযোগ কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ,বিপণন কর্মকর্তা মারুফ ভূঁইয়া সহ আরও অনেকে।

দোয়া ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা