অপরাধ

রাজধানীতে স্ত্রীর হাতে স্বামী খুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ের পূর্ব গোড়ানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক কলহে স্ত্রীর হাতে আব্দুর রহমান (৪০) নামে এক স্বামী খুন হয়েছেন। এ ঘটনায় স্ত্রী নাজমাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি ঘটে। পরে ৯৯৯ এ কল পেয়ে পুলিশ খিদমাহ হাসপাতালের জরুরি বিভাগ থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। পরে বিকালে ময়না তদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠিয়েছেন খিলগাঁও থানার উপপরিদর্শক এসআই শফিকুল ইসলাম।

নিহত আব্দুর রহমান নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার পটুয়াকান্দা গ্রামের মৃত সমশের আলীর ছেলে। তবে তিনি খিলগাঁও পূর্ব গোড়ানের ৯ নম্বর রোডে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। তার দুই ছেলে এক মেয়ে রয়েছে।

নিহতের ভগ্নিপতি আক্কাস আলী জানান, নিহত আব্দুর রহমান বিভিন্ন মুরগির দোকানে দোকানে মুরগী সরবরাহের কাজ করতেন। তবে করোনাকালে খিলগাঁও ভাড়া বাসায় কয়েক মাসের ভাড়া আটকে যায়। পরে ওই ভাড়া দেয়া কেন্দ্র করে স্বামীর সাথে তার স্ত্রীর বিতণ্ডা হয়।

ঝগড়ার এক পর্যয়ে স্ত্রী নাজমা বেগম ঘরে থাকা ব্যাটমিন্টনের খেলার ব্যাট দিয়ে আব্দুর রহমানের শরীরের আঘাত করেন। এতে ব্যাটটির সামনের অংশ ভেঙে যায়। পরে ওই ব্যাটটি তার স্বামীর বুকের বাম পাশে ডুকিয়ে দেন স্ত্রী।

এতে তিনি গুরুতর আহত হন। পরে বাড়ির পাশের লোকজন তাকে খিদমাহ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়। এ সময় নিহতের সাথে আসা লোকজন হাসপাতালে মরদেহ ফেলে পালিয়ে যায়। বিষয়টি ৯৯৯ এ জানানো হলে পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং বাসা থেকে নিহতের স্ত্রী নাজমা বেগমকে আটক করে থানায় নিয়ে যান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা