খুন
অপরাধ

লেনদেনের জেরে খুর দিয়ে খুন

নিজস্ব প্রতিবেদক: পাওনা টাকার জেরে নিজ সেলুনে খুর দিয়ে হত্যা করে লাশ বস্তায় ভরে চাঁদপুর শহরে বিপনীবাগ মার্কেটে ফেলে রাখে রাজু চন্দ্র শীল। ঘটনার পর তাকে সিলেট শহর থেকে গ্রেফতার করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২০ সেপ্টেম্বর) সিআইডি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানায় বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) চাঁদপুর শহরের বিপনীবাগ মাকর্কেটের পৌর পানির পাম্প স্টাফ রুমের পাশে নারায়নচন্দ্র ঘোষের (৬০) বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় সিআইডি ছায়া তদন্ত শুরু করে।

বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, নারায়নচন্দ্র ঘোষ মিষ্টান্ন প্রস্তুতকারক ও বিভিন্ন দোকানে বিক্রি করতেন। গত বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে অভিযুক্ত রাজু চন্দ্র শীলে কাছে পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় রাজু নারায়নচন্দ্রকে খুর দিয়ে হত্যা করে। পরে লাশ বস্তায় ভরে টেনে পাশের একটি পাম্পের পাশে রেখে দেয়।

তিনি আরও বলেন, হত্যার পর দোকানে রক্ত পরিস্কার করার সময় বাজারের নৈশপ্রহরী ইসমাইল বকাউল তাকে জিজ্ঞেস করলে, অভিযুক্ত জানায়, ধর্মীয় উৎসব থাকার কারণে দোকান পরিষ্কার করে পুরাতন জামা-কাপড় সহ অন্যান্য ময়লা জিনিসপত্র বস্তায় করে নিয়ে যাচ্ছি।

মুক্তা ধর বলেন, ঘটনার পর ওই রাতেই রাজু পালিয়ে যায়। প্রথমে ঢাকা, হবিগঞ্জ ও পরে সিলেট শহরে গিয়ে গাঢাকা দেয়। কত টাকার লেনদেন ছিল এমন প্রশ্ন করলে? তিনি বলেন, আসামীকে জিজ্ঞাসা বাদে খুবই অল্প টাকা কথা বলেছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। আসামীকে রিমান্ডে নিলে বিস্তারিত তথ্য জানা যাবে।

অতি অল্প সময়ের মধ্যে চাঞ্চল্যকর মামলার আসামীকে গ্রেফতার সিআইডি তথা বাংলাদেশ পুলিশের একটি উল্লেখযোগ্য অর্জন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা