ছবি-সংগৃহীত
প্রবাস

আজ মধ্যপ্রাচ্যে ঈদে মিলাদুন্নবী (সা.)

নিজস্ব প্রতিনিধি: আজ আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষ্যে আমিরাত সরকার ৩ দিন ছুটি ঘোষণা করেছে।

আরও পড়ুন: দেশে ফেরার পথে ওমান প্রবাসীর মৃত্যু

আরবি মাসের ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মোহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। তার জন্মদিনকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ) রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ পুণ্যলাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির ও কোরআন তিলাওয়াতে মশগুল ছিলেন। অনেকে আবার রোজাও রেখেছেন।

আরও পড়ুন: স্টুডেন্ট ভিসায় কানাডা যাওয়ার সুযোগ কমছে

প্রতি বছরের ন্যায় এবারও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির সংগঠনগুলো মঙ্গলবার রাত থেকে মসজিদ ও রেস্টুরেন্টের হলরুমে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করেন।

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সাপ্তাহিক ছুটির সাথে মিল রেখে ৩ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়। ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে ১ অক্টোবর (রোববার) পর্যন্ত এ ছুটি থাকবে।

আরও পড়ুন: প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

তবে শারজাহ প্রদেশে সাপ্তাহিক ছুটিসহ ৪ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে ১ অক্টোবর (রোববার) পর্যন্ত ছুটি থাকবে।

আগামী ২৯ সেপ্টেম্বর শুক্রবার আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ছুটি ঘোষণা করা হয়েছে।


সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা