সংগৃহীত ছবি
প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় কামাল হোসেন (৪১) নামে এক প্রবাসী বাংলাদেশিসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৭ জন।

আরও পড়ুন : পর্যবেক্ষণ সংস্কৃতি বন্ধ হওয়া উচিত

বুধবার ভোরে পাহাং রাজ্যের কাম্পুং কুবাং রুসার কাছে কেএম৮১ জালান লিপিস-মেরাপোহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশি নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানা গেছে। নিহত অন্যরা হলেন বাসচালক আব আজিজ দাউদ (৬৩) ও বাসযাত্রী মোহাম্মদ সিউকরি মাত নূর (৫৫)। তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুয়ালা লিপিস হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : পর্যবেক্ষক না এলেও নির্বাচন হবে

লিপিস জেলা পুলিশ প্রধান সুপার আজলি মোহম্মদ নুর জানান, কুয়ালালামপুরগামী ডাবল ডেকার বাসটি ১৮ যাত্রী নিয়ে কাম্পুং কুবাং রুসার কাছে কেএম৮১ জালান লিপিস-মেরাপোহ নামক স্থানে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান ৩ জন।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, পুলিশের রেকর্ড অনুযায়ী দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসচালকের অতীতে বিভিন্ন ট্র্যাফিক অপরাধের জন্য ২২ বার সমন জারি ছিল।

আরও পড়ুন : দুই বাসের সংঘর্ষে বৃদ্ধা নিহত

সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১(১) ধারা অনুযায়ী আরও তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা