সংগৃহীত
প্রবাস

কানাডায় বাংলাদেশি ছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক: কানাডায় সড়ক দুর্ঘটনায় ফাইরুজ শাফিন মুনমুন (২১) নামের এক বাংলাদেশি ছাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশটির ক্যালগেরির টুয়েন্টিফোর অ্যাভিনিউ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: লিবিয়ায় বন্যায় ৬ বাংলাদেশির মৃত্যু

নিহত মুনমুন ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের ৩য় বর্ষের ছাত্রী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ফাইরুজ শাফিন বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য রাস্তা পার হতে গেলে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে মুনমুনের মৃত্যু হয়। তবে এ দুর্ঘটনা গাড়ির অতিরিক্ত গতি বা চালকের অ্যালকোহল পানে ঘটেনি। চালকের চোখে গাড়ি চালানোর সময় সূর্যের আলো পড়ায় তিনি দেখতে পাননি। এ কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন: জাপানে লেকে ডুবে বাংলাদেশির মৃত্যু

মুনমুন ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় অন্যান্য ছাত্রীদের সাথে একটি ভাড়া বাসায় থাকতেন। তার বাবা-মা ২ জনেই চিকিৎসক। তারা ঢাকায় থাকেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা