ছবি: সংগৃহীত
প্রবাস

যুক্তরাজ্যে সড়কে ৩ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ৩ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন ঐ প্রবাসীর স্ত্রী।

আরও পড়ুন: আরও ১৪ মৃত্যু, হাসপাতালে ২৯৯৩

রোববার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে দেশটির লেস্টার সিটির হিংলি এলাকায় প্রাইভেট কার এবং লরির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে সেখানকার গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

নিহতরা হলেন- হবিগঞ্জ জেলার আলমগীর হোসেন সাজু (৩০), তার দুই সন্তান জাকির হোসেন (৯) ও মাইরা হোসেন (৪)। তারা বার্মিংহাম শহরের নিকটবর্তী ওয়ালসালের প্লেক শেরিডান স্ট্রিটের বাসিন্দা। বাংলাদেশে তাদের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কল্যাণপুর গ্রামে।

আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বেড়েছে

নিহতের স্বজনরা জানান, আলমগীর হোসেন সাজু সপরিবারে ১ দিনের সফরে বার্মিংহাম থেকে লেস্টারে গিয়েছিলেন। ফেরার পথে তাদের বহনকারী বিএমডব্লিউ গাড়ির সাথে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সাজু ও তার ছেলে জাকির নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় মাইরা হোসেনের। এছাড়া ঐ প্রবাসীর স্ত্রী সেখানকার একটি হাসপাতালে আইসিইউতে রয়েছেন।

আরও পড়ুন: সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী

বৃটেনে বসবাসরত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা নূর উদ্দিন চৌধুরী বুলবুল জানান, আলমগীর হোসেন সাজু বার্মিংহামের একজন ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব। সড়ক দুর্ঘটনায় ২ সন্তানসহ তার নিহতের খবরে বাঙালিসহ এশীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা