সংগৃহীত
প্রবাস
সজীব ওয়াজেদ জয় পরিষদ

আমিরাতে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সজীব ওয়াজেদ জয় পরিষদ।

আরও পড়ুন: আমিরাতে বাংলাদেশির মৃত্যু

বুধবার (৩০ আগস্ট) রাজধানী আবুধাবির হোটেল আল নাফিমের হলরুমে সংগঠনের সভাপতি মুহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে ও সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াছ হাওলাদারের পরিচালনায় এছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসানুজ্জামান অভির সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আবুধাবি যুবলীগ সভাপতি মুহাম্মদ জাকের হোসেন জসিম।

প্রধান বক্তা হিসাবে ছিলেন আবুধাবি যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহবুব খন্দকার।

এসময় বক্তারা স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবিস্মরণীয় ভূমিকার কথা স্মরণ করে জানান, বঙ্গবন্ধু নিজেই বাংলাদেশের নাম দিয়েছিলেন। আর সে সোনার বাংলাদেশকে নানার মতো, মায়ের মতো দক্ষ নেতৃত্বে আধুনিক বাংলাদেশে রূপান্তর করবে সজীব ওয়াজেদ জয়। সুতরাং জয়ের হাতকে শক্তিশালী করতে সংযুক্ত আরব আমিরাতের এ সজীব ওয়াজেদ জয় পরিষদ।

আরও পড়ুন: কানাডায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএই স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান আহমেদ ও আবুধাবি যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জিয়াউল হক বাবলু।

আরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুহাম্মদ মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি শিপন মিয়া, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোহাগ, সদস্য মুহাম্মদ আলম-সহ অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন অঙ্গনে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা।

অনুষ্ঠানে মৌলানা মমতাজুল হকের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়ে স্বাগত বক্তব্য রাখেন মুহাম্মদ জুলহাস।

আরও পড়ুন: ইতালিতে বাংলাদেশি নারীর মৃত্যু

সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি বেলাল হোসেন বঙ্গবন্ধুসহ বঙ্গবন্ধু পরিবারের নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করেন ও অনুষ্ঠানে আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মইনুদ্দিন ছিদ্দিকির মায়ের মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আলোচনা সভা শেষে অর্থ সম্পাদক মুহাম্মদ শাহাদাৎ হোসেন বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা