ছবি-সংগৃহীত
প্রবাস

কানাডায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক : কানাডার অন্টারিওর ওয়েন সাউন্ড শহরে দুর্বৃত্তের হামলায় শরীফ রহমান (৪৪) নামের এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।

আরও পড়ুন : প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার

বৃহস্পতিবার (২৪ আগস্ট) স্থানীয় সময় রাতে অন্টারিওর লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শরীফ রহমান অন্টারিও প্রদেশের ওয়েন সাউন্ড শহরে কারি হাউস নামের একটি রেস্তোরাঁর মালিক ছিলেন। তিনি সিলেট সদর উপজেলার বটেশ্বর এলাকায় বাসিন্দা।

জানা গেছে, কানাডার টরেন্টো থেকে ১৯০ কিলোমিটার দূরে ওয়েনসাউন্ডে ডাউন টাউনের প্রাণকেন্দ্রে ‘দ্যা কারি হাউজ’ নামে একটি রেস্তোরাঁ গড়ে তোলেন শরীফ। গত ১৭ আগস্ট তিন ব্যক্তি তার রেস্তোরাঁয় খেতে আসেন। তারা খাবারের বিল না দিয়ে চলে যাচ্ছিলেন। শরীফ বাইরে গিয়ে তাদের থামাতে চেষ্টা করলে তারা হামলা করেন। হামলায় মারাত্মক আহত হয়ে শরীফ অন্টারিও প্রদেশের একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ২৪ আগস্ট গভীর রাতে চিকিৎসকেরা শরীফকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : সৌদি প্রবাসীর মরদেহ ফেরত নিয়ে জটিলতার শেষ কোথায় ?

এ ঘটনায় সন্দেহভাজন দুজনের ছবি প্রকাশ করেছে দেশটির পুলিশ। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে শরিফের মরদেহ।

তার মৃত্যুতে কানাডার বাংলাদেশি কমিউনিটি এবং ওয়েন সাউন্ড শহরে শোকের ছায়া নেমে এসেছে। শহরের লোকজন এক শোক মিছিলের আয়োজন করেছেন।

শরীফ রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন ওয়েন সাউন্ড সিটি মেয়র ইয়ান বোডি। একইসঙ্গে শুক্রবার শহরের কয়েকটি সরকারি ও গুরুত্বপূর্ণ ভবনে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা