ছবি-সংগৃহীত
প্রবাস

কানাডায় নিহত ছাত্রীর জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: কানাডার ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাইরুজ শাফিন মুনমুনের (২১) জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : কানাডায় বাংলাদেশি ছাত্রী নিহত

শনিবার (২৩ সেপ্টেম্বর) কানাডার স্থানীয় সময় জোহর পর ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদে তার জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।

জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশর কমিউনিটি, ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক এবং বিভিন্ন কমিউনিটিরা ।

আরও পড়ুন : নাইট ক্লাব থেকে ৫ বাংলাদেশি আটক

মুনমুন বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে গাড়ির চাপায় নিহত হন। তার মরদেহ বর্তমানে ক্যালগেরির ফিউনারেল সার্ভিসে (হিমঘরে) রাখা হয়েছে।এ সপ্তাহে ঢাকায় স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্রী নিহত মুনমুনের বাবা-মা দুজনেই চিকিৎসক, তারা ঢাকায় থাকেন। মুনমুন ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের ৩য় বর্ষের ছাত্রী ছিলেন।

আরও পড়ুন : রোমানিয়ায় বাংলাদেশিসহ আটক ৩২

তিনি ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় অন্য ছাত্রীদের সাথে একটি ভাড়া বাসায় থাকতেন। প্রতিদিনের মতো মুনমুন বিশ্ববিদ্যালয়ের ক্লাসে যাওয়ার সময় এ মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান।

তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা