ছবি: সংগৃহীত
প্রবাস
দক্ষিণ আফ্রিকা

সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশির মৃত্যু

জেলা প্রতিনিধি : চাঁদা না দেওয়ায় দক্ষিণ আফ্রিকায় একদল সন্ত্রাসী নাজমুল হোসেন মোমিন (৫২) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে।

আরও পড়ুন : দামের দায় আমাদের ঘাড়েই আসে

মঙ্গলবার (১১ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৮ টার দিকে দেশটির রাজধানী কেপটাউনে এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল হোসেন মোমিন ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আমির উদ্দিন সর্দার বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে। তার স্ত্রী ও ২ ছেলে রয়েছে।

আরও পড়ুন : রামু ভূমি অফিসে ভয়ংকর জালিয়াতি

নিহতের মেঝ ভাই আব্দুল মালেক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার বড় ভাই নাজমুল হোসেন মোমিন পরিবারকে প্রতিষ্ঠিত করতে ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে তাদের আরো কয়েকজন আত্মীয়-স্বজন রয়েছেন।

আব্দুল মালেক বলেন, নাজমুল আফ্রিকায় যাওয়ার পর কিছুদিন চাকরি করলেও পরে নিজেই ব্যবসায় শুরু করেন। তিনি নিয়মিত বাড়ির সাথে যোগাযোগ রাখতেন, টাকা পয়সা পাঠাতেন। ইতিমধ্যে একবার দেশে এসে আবার ফিরে যান নাজমুল।

আরও পড়ুন : কোরআন পোড়ানোয় জাতিসংঘে নিন্দা

তিনি আরও জানান, সেখানে অবস্থানরত অন্যান্য স্বজনদের মাধ্যমে জানতে পারি, গত কয়েকদিন আগে স্থানীয় সন্ত্রাসীরা আোর ভাইয়ের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। কিন্তু সে তা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে তার নিজ দোকানের সামনেই গুলি করে হত্যা করে।

তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে থামছে না পদ্মার ভাঙন!

এদিকে তার মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নিহতের মরদেহ দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের কাছে সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা