ছবি-সংগৃহীত
প্রবাস

দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশি খুন

সান নিউজ ডেস্ক: গত ২০ দিনে দক্ষিণ আফ্রিকায় ছয় বাংলাদেশি খুন হয়েছে। এছাড়া জুন মাসের শেষ সপ্তাহে চার প্রবাসী দেশটিতে বিভিন্নভাবে অপমৃত্যুর শিকার হয়েছে।

আরও পড়ুন: দ্রুত ছড়াচ্ছে ডেঙ্গু

জানা যায়, দেশটির জোহানসবার্গ, ফ্রি স্টেট, ইস্টার্নকেপ, কেপটাউন প্রদেশ এলাকাগুলোতে ছয় বাংলাদেশি খুন হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে কেপটাউনের লিডেন ডেল্ফ এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে একদল বন্দুকধারী প্রবাসী নাজমুল হোসেনকে গুলি করে ঘটনাস্থলে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। তার দেশের বাড়ি ফেনী জেলার দাগনভূইয়া উপজেলার দুধমুখা এলাকায় বলে জানা গেছে।

গত মাসের শেষ সপ্তাহে ২৬ জুন (সোমবার) ফ্রি-স্টেট প্রদেশের বুসাবেলোতে রিগান ইসলাম নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি করে রিগানের মৃত্যু নিশ্চিত করে চলে যায়। ধারণা করা হচ্ছে, রিগান টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি খুনের ঘটনা বেড়ে যাওযায় দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা