ফাইল ছবি
প্রবাস
ফ্রান্সে সহিংসতা

বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে দেশজুড়ে চলমান দাঙ্গায় প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্যারিসের বাংলাদেশ দূতাবাস।

রোববার (২ জুলাই) দূতাবাস থেকে জন সতর্কতামূলক এক বিজ্ঞপ্তি জারি করা হয়।

আরও পড়ুন: অবশেষে শান্ত হয়েছে ফ্রান্স

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৭ জুন প্যারিসের কাছাকাছি স্থান নস্তের শহরতলিতে পুলিশের গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হয়। এ ঘটনার পর প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভ ও দাঙ্গা ছড়িয়ে পড়ে।

অনলাইন সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায় যে, অভিভাষী অধ্যুষিত এলাকা-বেজোনস, জেনিভিলিয়ার্স, গার্গেন-নেস-গোনেসে, অ্যাসিনিয়েরেস-সুর সেইন, মন্ট্রিউই, নিউলিপুর-মারুন, ফ্ল্যামাট, মিউডনসহ মার্সেই এবং রোখদো শহরে ব্যাপক দাঙ্গা, লুটতরাজ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। প্রায় সহস্রাধিক লোক আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর হাতে গ্রেপ্তারও হয়েছেন।

আরও পড়ুন: জ্বলছে ফ্রান্স, রাতভর সংঘর্ষ

পরিস্থিতি নিয়ন্ত্রণে ফ্রান্সের কোনো কোনো এলাকায় সান্ধ্য আইন জারিসহ যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এমন পরিস্থিতিতে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ জানানো হয়।

এছাড়াও, বাংলাদেশি কেউ ক্ষতিগ্রস্ত হলে বা বাংলাদেশি মালিকানাধীন কোনো ব্যবসাপ্রতিষ্ঠান আক্রান্ত হলে বাংলাদেশ দূতাবাস প্যারিসের ই-মেইল: consular.paris@mofa.gov.bd এবং হটলাইন নম্বর +337534653 39 এ জরুরি ভিত্তিতে জানানোর জন্য অনুরোধ করা হয়।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা