প্রবাস

আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সোয়েটু শহরে ডাকাতের গুলিতে নোয়াখালীর এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

আরও পড়ুন: ফের বিদ্যুৎ উৎপাদন শুরু পায়রায়

নিহত মো.হারুন (৪৩) জেলার বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দীঘির পাড় এলাকার শহীদ ডাক্তার বাড়ির আবিদ মিয়ার ছেলে।

শনিবার (২৫ জুন) সন্ধ্যায় সোয়েটুত শহরের মিডল্যান্ডসে নিহতের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ৮বছর আগে আফ্রিকায় যান হারুন। সেখানে সোয়েটুত শহরে নিজে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন হারুন। ওই সময় সেই দেশি কয়েকজন অস্ত্রধারী ডাকাত তার প্রতিষ্ঠানে ডাকাতির উদ্দেশে হামলা চালায়।

একপর্যায়ে ডাকাতদল হারুনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বারাগওয়ানা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সে এক ছেলে ও এক মেয়ের জনক ছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা