প্রবাস

দ. আফ্রিকায় বাংলাদেশির মরদেহ উদ্ধার

সান নিউজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় নিজ বাসভবন থেকে এক বাংলাদেশির গলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : জাপান দীর্ঘকালের পরীক্ষিত বন্ধু

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে দেশটির কোওয়াজুলু নাটাল প্রদেশের পিটার্সমেরিজবাগের নিজ বাড়ি থেকে প্রবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

নিহত এ কে এম রশিদুল ইসলাম টিটুর (৫৩) বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায়।

আরও পড়ুন : আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবো

পিটার্সমেরিজবাগ থেকে প্রবাসী সাইমল হক বলেন, হঠাৎ টিটুর বাড়ি থেকে পচা গন্ধ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় কয়েকজন বাংলাদেশিসহ পুলিশের সহযোগিতায় তার বাসভবনের তালা ভেঙে ঘরে ঢুকে মৃতদেহ উদ্ধার করা হয়। তবে কী কারণে মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ময়নাতদন্তের পরেই বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, কয়েকদিন আগে ওই বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাড়িটিতে তিনি একাই বসবাস করে আসছিলেন। এছাড়া দীর্ঘ সময় ধরে তিনি দক্ষিণ আফ্রিকা ও বোতসোয়ানায় ব্যবসা করে আসছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা