প্রবাস

কুলাউড়া সমিতি ইউএইর ইফতার মাহফিল

মাদ্রাজী মুন্না, দুবাই: অসহায় মানুষের পাশে থেকে মানব কল্যাণে কাজ করে যাচ্ছে কুলাউড়া সমিতি। এবারও রমজান মাসে সতেরো জন অসুস্থ রোগীকে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষকে আর্থিক অনুদান দিয়ে আর্তমানবতার সেবায় পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। সম্প্রতি আমিরাতের শারজাহ সমিতির হল রুমে এ ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ভারতে ২ বাংলাদেশি আটক

অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে এ সংগঠনকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, পরস্পরের বন্ধন আরো জোরধার করে সমাজ ব্যবস্থাকে কাজে লাগিয়ে দেশের সম্মান বৃদ্ধিতে সবাইকে সচেতন হতে হবে। এ সময় তারা সব ধরণের কল্যাণে অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে কাজ করারও অঙ্গিকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সমিতির সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক রিপন মজুমদার এবং সহ-সভাপতি ইসমত আলীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহ’র সভাপতি এম এ বাশার।

বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনি, কুলাউড়া সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল মতিন, সমিতির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম লিটন, হাজী শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কুদ্দুস খান, আবুল কালাম, জাহাঙ্গীর আলম সিআইপিসহ সমিতির নেতৃবৃন্দ।

পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন কারী আবু রুকিয়ান। পরে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা