ছবি-সংগৃহীত
প্রবাস

রোমানিয়ায় ৯ বাংলাদেশি গ্রেফতার

সান নিউজ ডেস্ক : রোমানিয়ায় আইন অমান্য করায় ৯ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। অনুমোদিত প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে কাজ করার অভিযোগে রোমানিয়া ক্লুজ কাউন্টির ইমিগ্রেশন পুলিশ তাদের গ্রেফতার করে।

আরও পড়ুন : বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশনের (আইজিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। খবর ইনফো মাইগ্রেন্টস।

গ্রেফতারকৃত ৯ বাংলাদেশিরা সবাই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বৈধভাবে রোমানিয়া গিয়েছিলেন।

আইজিআই’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ মার্চ ক্লুজ কাউন্টির টেরিটোরিয়াল লেবার ইন্সপেক্টরেটের প্রতিনিধিদের সহযোগিতায় পরিচালিত এক অভিযানে অনুমতি ছাড়া কর্মরত ৯ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে। অভিবাসীদের মধ্যে ৮ জনের কাছে ওয়ার্ক পারমিট ভিসাসহ বাংলাদেশি পাসপোর্ট এবং অপরজনের কাছে রেসিডেন্স পারমিট পাওয়া গেছে।

আরও পড়ুন : এবার গাজা-লেবাননে ইসরায়েলি হামলা

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশ থেকে রোমানিয়ার কনস্টান্টা কাউন্টির একটি কোম্পানিতে চাকরির অনুমতির শর্তে ভিসা পান তারা। কিন্তু পুলিশি অভিযানের সময় তাদের ক্লুজ কাউন্টির অন্য একটি কোম্পানিতে পাওয়া গেছে। তারা মালিক পরিবর্তনের বৈধ কোনো শর্ত ও নতুন কোম্পানির সঙ্গে স্বতন্ত্র কোনো চুক্তি ছাড়া কাজ করছিলেন।

সাধারণত কাজের ভিসায় রোমানিয়ায় যাওয়া বাংলাদেশিসহ অ-ইউরোপীয় দেশের নাগরিকদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত যেই কোম্পানিতে কাজের শর্তে ভিসা দেয়া হয়, সেখানে কাজ করার বাধ্যবাধকতা রয়েছে।

গ্রেফতার ৯ বাংলাদেশিদের সবাই ২১ থেকে ৫০ বছর বয়সী পুরুষ। তাদের ওয়ার্ক পারমিট ভিসা প্রত্যাহার ও রোমানিয়ার বসবাসের অনুমতি বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তের ১৫ থেকে ৩০ কার্য দিবসের মধ্যে তাদের রোমানিয়া থেকে বাংলাদেশে প্রত্যাবর্তনের আইনি আদেশও জারি করা হয়েছে।

এই বাংলাদেশিরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিজ উদ্যোগে দেশে না ফিরলে তাদের জোরপূর্বক বহিষ্কারের পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন : আইনটি বাতিলের প্রশ্নই আসে না

রোমানিয়ায় বিদেশিদের অধিকার বিষয়ক আইনের ১৯৪/২০০২ এর সংশোধিত ধারা অনুসারে, দেশ ছাড়ার সময় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৬ মাসের জন্য রোমানিয়ার ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করা হবে।

প্রসঙ্গত, গত বছরের শুরু থেকে বেআইনি উপায়ে রোমানিয়া থেকে শেঙেন জোনে প্রবেশের দায়ে শত শত বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে অনেকে অভিবাসীকে বিশেষ চার্টার ফ্লাইটে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা