প্রবাস

মালয়েশিয়া প্রবাসীদের সংকট নিরসনে তিন দাবি

প্রবাস ডেস্ক : করোনা মহামারির কারণে গত বছরের মার্চ থেকে মালয়েশিয়ায় জারি রয়েছে বিধিনিষেধ। এতে বাংলাদেশি প্রবাসীরা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। এর মধ্যে কাগজপত্রহীন প্রবাসীদের অবস্থা আরও শোচনীয়।

কাগজপত্রহীন প্রবাসীদের দেশে ফেরার পথ ইতোমধ্যে অনেক সহজ করে দিয়েছে মালয়েশিয়া সরকার। কোনো প্রকার ইমিগ্রেশন ঝামেলা ছাড়া শুধু বিমানবন্দরে মালয়েশিয়ান ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন তারা। কিন্তু বাংলাদেশ সরকার নির্ধারিত হোটেলে উচ্চ খরচে কোয়ারেন্টাইনের শর্ত জুড়ে দেয়ায় কর্মহীন প্রবাসীরা দেশে ফিরতে পারছেন না।

এছাড়া পাসপোর্ট নবায়নে মাসের পর মাস অপেক্ষা করেও পাসপোর্ট পাচ্ছেন না। কাগজপত্রের মেয়াদ শেষ হওয়ায় গ্রেফতার আতঙ্কে সময় কাটছে তাদের।

এ অবস্থায় প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে মালয়েশিয়ায় সংকটাপন্ন প্রবাসীদের সংকট নিরসনে সরকারের নিকট তিন দফা দাবি পেশ করেছে।

অধিকার পরিষদের সভাপতি জার্মান প্রবাসী ইঞ্জিনিয়ার কবীর হোসেন ও সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী সলিসিটর বিপ্লব কুমার পোদ্দার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তিন দফা দাবি উত্থাপন করা হয়।

দাবিগুলো হলো- লকডাউনে দীর্ঘদিন ধরে কর্মহীন থাকা মালয়েশিয়া প্রবাসীদের জন্য দ্রুত খাদ্য সহযোগিতা পাঠানো, হোটেল কোয়ারেন্টাইন বাতিল করে সরকারি খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনের নিয়ম করা ও দালালদের দৌরাত্ম বন্ধ করে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট দ্রুত নবায়নের ব্যবস্থা করা।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা