প্রবাস

ইয়নসি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্ণার’

কূটনৈতিক প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার ইয়নসে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হয়েছে।

সোমবার (২৬ জুলাই) সিউলস্থ বাংলাদেশ দূতাবাস এটি স্থাপন করে।

বিশ্ববিদ্যালয় ও দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে, রাষ্ট্রদূত আবিদা ইসলাম ও বিশ্ববিদ্যালয়টির গ্রন্থাগারের প্রেসিডেন্ট ইয়ং কোয়েল কিম যৌথভাবে ‘বঙ্গবন্ধু কর্নার’ টির উদ্বোধন করেন।

ইয়নসে বিশ্ববিদ্যালয় দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে অন্যতম এবং QS Global World Rankings 2022 অনুযায়ী বিশ্বে বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৭৯ তম। ইয়নসে বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সমৃদ্ধ এই গ্রন্থগারটিতে ৩০ লক্ষাধিক বই, জার্নাল ও ম্যাগাজিন রয়েছে এবং ত্রিশ হাজারের অধিক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে।

কোরিয়ান ভাষায় অনুবাদকৃত ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ’, ‘বঙ্গবন্ধু দ্য পিপলস হিরো’ ও বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র পাশাপাশি উক্ত ‘বঙ্গবন্ধু কর্নার’-এ রয়েছে ইংরেজি ভাষায় লিখিত জাতির পিতার জীবন ও রাজনৈতিক দর্শন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কিত বেশ কিছু তথ্যসমৃদ্ধ বই। ‘বঙ্গবন্ধু কর্নার’-এর এ সকল বই থেকে দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের অন্যান্য দেশের তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁর অসামান্য আত্মত্যাগ ও অনন্য ভূমিকাসহ বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে অবহিত হতে পারবে। এর ফলে, বঙ্গবন্ধুর রাজনৈতিক চেতনা ও আদর্শ দক্ষিণ কোরিয়ার গণ্ডী পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়বে এবং বাংলাদেশ ও বঙ্গবন্ধু সম্পর্কে তারা আগ্রহী হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা