প্রবাস

আঙ্কারার দূতাবাস প্রাঙ্গণ যেন এক টুকরো বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক: তুরস্কের রাজধানী আঙ্কারার বাংলাদেশ দূতাবাস যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছিলো। শিক্ষক-শিক্ষার্থী, প্রবাসী, পেশাজীবীদের নিয়ে ঈদ পুনর্মিলনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এখানে।

বাংলাদেশ দূতাবাস আঙ্কারার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এই প্রাঙ্গণে।

অনুষ্ঠানের শুরুতে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান, এনডিসি করোনা সংক্রামণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আমন্ত্রিত অতিথিদের সাথে করেন ঈদের শুভেচ্ছা বিনিময়।

ঈদের আনন্দকে আরো প্রাণবন্ত করে তোলার জন্য রাষ্ট্রদূতের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ হাউজের মাঠ প্রাঙ্গণে মহিলাদের বালিশ খেলা, শিশুদের ৫০ মিটার বিস্কুট দৌড় এবং রশি টানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতার পরপরই দূতাবাসের ‘বিজয়-৭১ মিলনায়তন’এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এত ছিলো, গান, কবিতা আবৃত্তি।

সাপ্তাহিক ছুটির দিনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হওয়ায় একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রবাসে বসে ঈদের আমেজকে উপভোগ করেন বাংলাদেশিরা।


সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা