প্রবাস

মাল্টায় পাসপোর্ট জালিয়তি: ৩০ বাংলাদেশির দণ্ড

সাননিউজ ডেস্ক : গ্রিস থেকে কেনা জাল পাসপোর্ট নিয়ে মাল্টায় প্রবেশ করার সময় ৩০ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। শনিবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে স্থানীয় পত্রিকা ‘টাইমস অব মাল্টা’। পরে তাদেরকে ছয় মাসের জেল দিয়ে কারাগারে পাঠিয়েছেন দেশটির আদালত।

পত্রিকাটির প্রতিবেদনে জানা গেছে, জাল পাসপোর্টগুলো গ্রিস থেকে তারা ক্রয় করে। সেগুলো দিয়ে মাল্টায় প্রবেশের চেষ্টা করা হলে পুলিশ তাদের আটক করে। পরে দেশটির আদালত তাদের ছয় মাসের কারাদণ্ড দেন। পুলিশ বলছে জাল পাসপোর্টধারী বাংলাদেশিদের সময় নিয়ে আবারও গ্রিসে ফেরত পাঠানো হবে।

এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট জো জানতে চাইলে পুলিশ পরিদর্শক কারণ ব্যাখা দেন যে, তারা আন্তর্জাতিক বিমানবন্দর মাল্টা এসে অবতরণ করেন গ্রিসের এথেন্স থেকে। এ সময় বিমানবন্দর কর্মীরা দেখেন তাদের হাতে পাকিস্তানি কাগজপত্র। এতে বিভ্রান্তিমূলক তথ্যের বিবরণ পায় তারা।

পুলিশ পরিদর্শক বলেন, পুলিশ যখন তাদের জিজ্ঞাসাবাদ করেন তখন তারা স্বীকার করেন যে তারা ৫০০ ইউরো দিয়ে গ্রিস থেকে ভুয়া ভ্রমণের কাগজপত্র ক্রয় করেন। তাদের আশ্বাস দেয়া হয়েছিল সেনজেনভুক্ত গ্রিস থেকে ভ্রমণে মাল্টা তাদের কোনো সমস্যা হবে না। তারা মাল্টা থেকে অন্য ফ্লাইটে ইতালি অথবা বেলজিয়াম চলে যাওয়ার কথা রয়েছে। তবে নির্দিষ্টভাবে উল্লেখ করেনি গ্রিসের কে বা কারা এসব ভুয়া ডকুমেন্টস বিক্রি করেছেন।

এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট বলেছেন, এ জাতীয় তহবিল সন্ত্রাসবাদী সংস্থার পাশাপাশি মাদক ও অস্ত্রপাচারের অর্থায়নে কাজ করে এবং ইউরোপ ও বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলোকে এই ধরনের শোষণের বিরুদ্ধে মনোযোগী থাকতে হবে।

একই সঙ্গে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরে মুক্ত চলাচলের অজুহাতে অভিবাসী পাচারের এই নতুন পথ সম্পর্কে তাদের অবহিত করার জন্য আদালত পুলিশকে গ্রিস, ইউরোপল এবং ইন্টারপোলের পুলিশদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন। অভিযুক্তদের পক্ষে আইনজীবী হিসেবে মার্থা মিফসুদ উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা