প্রবাস

অবৈধ বাংলাদেশিদের আইনি সহায়তা দিচ্ছে আয়েবা

সাননিউজ ডেস্ক : মাল্টা থেকে আরও ১৫৮ জন অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠানোর সংবাদে প্রবাসীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে তাদের পাশে থাকার জন্য ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)।

এর আগেও ৪৬ জনকে পাঠানোর সিদ্ধান্ত হয়। কিন্তু দুইজন আইনি প্রক্রিয়ায় মাল্টাত থাকার সুযোগ পান। পরে দেশটি থেকে ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। ইতোমধ্যে গ্রিস বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও মাল্টায় অবস্থান করছেন। একই সঙ্গে অবৈধরা বাংলাদেশি কিনা যাচাই করতে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল এসে ১৬০ জনকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করেছেন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক মাল্টা আওয়ামী লীগের এক নেতা দুঃখ প্রকাশ করে বলেন, দূতাবাস বাংলাদেশিদের রাখার ব্যবস্থা না করে তাদের জোরপূর্বক দেশে পাঠানোর জন্য আউট পাস দিচ্ছে। অবৈধপথে আসা বাংলাদেশিরা মানবিক, রাজনৈতিক ও পারিবারিক সমস্যা দেখিয়ে মাল্টা সরকারের কাছে আশ্রয় প্রার্থনা করেন। এর আগে যাদেরকে দেশে পাঠানো হয়েছে। তারা কি অবস্থায় রয়েছে? কে নেয় তাদের খবর।

এ ব্যাপারে গ্রিস বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মো. খালেদ বলেন, অভিযোগটি সত্য নয়। জোরপূর্বক কোনো বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে না। বরং তারা স্বেচ্ছায় চলে যেতে চাচ্ছে।

এদিকে অসহায় বাংলাদেশিদের পাশে থাকার জন্য অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ জানান, ইতোমধ্যে আমাদের সংগঠন মাল্টা প্রশাসন ও ইউরোপ ইউনিয়নের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। পাশাপাশি মাল্টার এক বিজ্ঞ আইনজীবী সংগঠনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

তিনি জানান, আইনজীবীদের এ সংগঠনটি চূড়ান্ত করা হলে আয়েবার হয়ে মাল্টায় যেসব অসহায় বাংলাদেশি রয়েছে তাদের জন্য আইনি সহায়তা দেয়া হবে। আয়েবা দেশের স্বার্থে কাজ করতে সব সময় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এর আগে ২০১৬ সালে পর্তুগালে আয়েবার সহযোগিতায় তিন হাজার ৮০০ বাংলাদেশিকে বৈধতা পাওয়ার ব্যবস্থা করে আয়েবা।

এরই ধারাবাহিকতায় আয়েবা মাল্টায় অসহায় বাংলাদেশিদের পাশে থাকার জন্য কাজ শুরু করেছে। আশা করি তারা আইনি সহায়তায় মাল্টা থেকে যাবেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা