অপরাধ

মাল্টার ভেতরে ১৩০০ পিস ইয়াবা 

সান নিউজ ডেস্ক: রাজধানীর শান্তিনগরে মাল্টার ভেতরে ইয়াবা বড়ি ঢুকিয়ে বহনকালে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানা। এ সময় তার হেফাজত থেকে ১৩০০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।

আরও পড়ুন: ৬১ জেলা পরিষদ বিলুপ্ত, প্রশাসক নিয়োগ

গত শনিবার (১৬ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে পল্টন থানার শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মো. আয়াছ। বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার অফিসার ইনচার্জ সালাহউদ্দীন মিয়া।

তিনি জানান, শান্তিনগর এলাকার গ্রিন হোমিও হলের সামনে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে একজন মাদক ব্যবসায়ীঅবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় এসআই সুজন কুমার তালুকদারের নেতৃত্বে পল্টন থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আয়াছকে গ্রেফতার করা হয়। এ সময় আয়াছের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা পলিব্যাগে মাল্টা ফল দেখতে পাওয়া যায় এবং এ মাল্টাগুলোর ভেতর সে বিশেষ কায়দায় ইয়াবা বহন করছিল।

আরও পড়ুন: মাফিয়াদের করা নির্বাচন প্রত্যাখ্যান করি

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়াছ জানান, তিনি সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে পল্টন থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকেন। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা