ডাকাত গ্রেফতার (ছবি: প্রতীকী)
অপরাধ

লালবাগে পাঁচ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর লালবাগের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু ও একটি এন্টিকাটার (ব্লেড) এবং নয় হাজার টাকা জব্দ করা হয়।

শনিবার রাতে সিসিটিভি পর্যবেক্ষণ করে ডাকাতি মামলার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয় বলে জানান লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শেদ।

গ্রেফতারকৃতরা হলেন- শাকিল, রাজু ও অন্য তিনজন কিশোর হওয়ায় তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।

ওসি জানান, কবির নামে এক ব্যক্তি বুধবার (১৩ এপ্রিল) রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে আজিমপুর এতিমখানার ভাতের গলির বাস কাউন্টারের সামনে ডাকাতদল তাকে আটক করে এলোপাতাড়ি মারতে থাকে। এ সময় তার কাছ থেকে ১০ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। তখন বাধা দিলে ধারালো চাকু দিয়ে তার ডান পায়ের উরুতে এবং ডান হাতের আঙুলে আঘাত করে ডাকাতরা। এতে আহত হন তিনি। এ ঘটনায় লালবাগ থানায় মামলা দায়ের করেন তিনি।

আরও পড়ুন: ভয় দেখিয়ে দেড় বছর ধরে ধর্ষণ

তিনি আরও জানান, ঘটনাস্থলের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদলের অবস্থান শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা