অপরাধ

ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সান নিউজ ডেস্ক: পটুয়াখালীতে ইউসুফ মৃধা (৫৭) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

আরও পড়ুন: রাশিয়া থেকে ১৮ কূটনীতিক বহিষ্কার

শুক্রবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নের ১নং ব্রিজ সংলগ্ন দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ মৃধা (৫৭) দুর্গাপুর গ্রামের বাসিন্দা ইসমাইল মৃধার ছেলে। তার ১নং ব্রিজ বাজারে ওষুধের দোকান ছিল।

নিহত ইউসুফ মৃধার বড় মেয়ে ইশিতা জানায়, রাত গভীর হলেও বাবা বাড়িতে না ফেরায় তার মোবাইলে বেশ কয়েকবার কল দিয়েছি। কিন্তু তার মোবাইল বন্ধ পেয়ে বাড়ির বাইরে খুঁজতে নামি। পরে বাড়ির পাশেই একটি মুগডাল ক্ষেতে আবছা কিছু একটা দেখতে পাই। সেখানে গিয়ে বাবাকে উপুড় হয়ে থাকা অবস্থায় তাকে দেখতে পাই। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পুরো শরীর জুড়ে শুধু কোপ আর কোপ। ধারালো অস্ত্র দিয়ে আমার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কে বা কারা ব্যবসায়ী ইউসুফ মৃধাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে রাস্তার পাশে ফেলে রেখে যায় তাকে। পরে মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন: প্রবাসী অনুদান চাইলেন ইমরান খান

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহত ইউসুফ মৃধার ১নং ব্রিজ বাজারে ওষুধের দোকান রয়েছে। বাড়ি ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা