প্রবাস

কুয়েতে বাংলাদেশসহ ৩৫টি দেশের অভিবাসীরা বিপাকে

সান নিউজ ডেস্ক : মহামারি করোনার প্রাদুর্ভাব রোধে নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশসহ ৩৫টি দেশের অভিবাসীরা কুয়েতে তাদের কর্মস্থলে ফিরতে পারছেন না। বিমান চলাচল বন্ধ থাকায় ট্রাভেল ব্যবসার সঙ্গে জড়িত প্রবাসী ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছুটিতে আটকেপড়া প্রবাসীরা।

কুয়েতে আবারো মহামারি করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। এ কারণে ২১ ফেব্রুয়ারিতে ঘোষিত বাংলাদেশসহ ৩৫টি দেশের সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে বিমান চলাচলের কথা থাকলেও তা চালু হয়নি। এতে করে একদিকে যেমন চরম হতাশায় দেশে ছুটিতে থাকা অভিবাসীরা তেমনই লোকসানের মুখে ট্রাভেল ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীরাও।

নির্ধারিত সময়ে কুয়েত আসার প্রত্যাশায় যেসব অভিবাসী তৃতীয় দেশ দুবাই হয়ে কুয়েত আসার অপেক্ষায় ছিলেন তারাও কুয়েত প্রবেশে অনিশ্চয়তার বেড়াজালে এখন হাবুডুবু খাচ্ছেন। এদের মধ্যে অনেকের আবার আকামা শেষ হয়ে গেছে। দুবাই কুয়েত কনস্যুলেটে যোগাযোগ করে কোনো ইতিবাচক সাড়া না পেয়ে তাদের মধ্যে কেউ কেউ বাংলাদেশে ফিরে গেছেন। আর্থিক সংকটে মহাবিপাকে পড়েছেন বহু অভিবাসী।

কুয়েতে প্রায় সাড়ে তিন লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা