সিডনিতে উম্মোচিত হলো দ্বিতীয় মাতৃভাষা স্মৃতিসৌধ 
প্রবাস

সিডনিতে উম্মোচিত হলো দ্বিতীয় মাতৃভাষা স্মৃতিসৌধ 

সান নিউজ ডেস্ক : একুশে ফেব্রুয়ারি জাতীয় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গতকাল রোববার সিডনিতে উম্মোচিত হয়েছে দ্বিতীয় আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধ।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিডনির বেলমোরের পীল পার্কে মাথা উঁচু করে দাঁড়ালো অস্ট্রেলিয়ার দ্বিতীয় আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধ।

ক্যান্টারব্যুরি-ব্যাংক্সটাউন কাউন্সিলের উদ্যোগে বাংলাদেশী অধ্যুষিত লাকেম্বার পার্শ্ববর্তী সাবার্ব বেলমোরের পিল পার্কে (Peel Park) স্থাপিত এই স্মৃতিসৌধটি উম্মোচন করেন কাউন্সিলের মেয়র খাল আশফর, কাউন্সিলর নাজমুল হুদা, কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম, ফেডারেল এমপি টনি বার্ক। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মেয়র খাল আসফার, স্মৃতিস্তম্ভ বাস্তবায়ন কমিটির টিম লিডার কাউন্সিলর মোহাম্মদ নাজমুল হুদা, মুনীর হোসেন, আব্দুল্লাহ আল নোমান শামীম, শাহে জামান টিটু, লিঙ্কন শফিকউল্লাহ সহ বাংলাদেশী কমিউনিটির নেতারা।

ক্যান্টারবারি ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের মেয়র খাল আসফর বলেন, কাউন্সিলের আজকে একটি গর্বের দিন। কেননা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিনটিতেই আমার কাউন্সিলে স্মৃতিসৌধটি আনুষ্ঠানিক উদ্বোধন করতে পেরেছি।

অস্ট্রেলিয়ার ফেডারেল এম পি টনি বার্ক বলেন, পৃথিবীর অনেক দেশ থেকে প্রতি বছরই মাতৃভাষা হারিয়ে যাচ্ছে এবং অস্ট্রেলিয়া থেকেও আদিবাসীদের শতাধিক মাতৃভাষা হারিয়ে গিয়েছে। ১৯৫২ সালের তৎকালীন পাকিস্তান সরকারের চাপিয়ে দেয়া ভাষার বিরুদ্ধে পূর্ব পাকিস্তান জেগে উঠে তাদের ভাষা রক্ষার জন্য। বহু সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে বাংলা ভাষাকে রক্ষা করে বাংলাদেশের মানুষরা। আর সেই কথা স্মরণ করেই আজ পৃথিবী জুড়ে ২১ শে ফেব্রুয়ারি পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।

বাংলাদেশী কাউন্সিলর মোহাম্মদ হুদা বলেন, আজকে আমি কাউন্সিলর হিসেবে নিজেকে খুবই ধন্য মনে করছি, আমাদের বাংলাদেশ কমিউনিটির তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য একটি স্মৃতিসৌধ করতে পেরেছি কাউন্সিলের সহায়তায়। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন ডিজাইন, অর্থ সংগ্রহ এবং কমিউনিটির অন্যান্য সংগঠনের প্রতিটি সদস্যকে যারা আমাকে সবসময় উৎসাহ দিয়ে গিয়েছেন। এ সময় তিনি পুরো কাজের সহযোদ্ধা টিটো শাহে জামান, স্মৃতিসৌধের প্রাথমিক ধারনার জন্য মুনীর হোসেইনকে, আব্দুল্লাহ আল নোমান শামিম, লিঙ্কন শফিকুল্লাহকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ হাই কমিশনের সিডনির কনসোলেট জেনারেল খন্দকার মাসুদুল আলম বলেন, আজ আমার অহংকার লাগছে সেই ২১ শে ফেব্রুয়ারী এখন আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পৃথিবীতে স্বীকৃতি পেয়েছে এবং অস্ট্রেলিয়ার মতো দেশে সরকারিভাবে আরও একটি মাতৃভাষা স্মৃতিসৌধ উদ্বোধন করার মধ্য দিয়ে।

ফারিয়া নাজিম ও অমিয়া মতিনের সাথে সমবেত কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, গানটি গেয়ে ভাষা শহীদদের স্বরণ করেন উপস্থিত সবাই। ডা. তানভীর, রেমন্ড সোলেমন, কানিতার অনবদ্য আয়োজনও কাউন্সিলর হুদা উল্লেখ করেছেন।

আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধ উদ্বোধন শেষে পুস্পস্তবক অর্পন করেন ফেডারেল এমপি টনি বার্ক। পিল পার্কের নতুন এ মাতৃভাষা স্মৃতিসৌধটির নকশায় একজন মা ও ডানে–বাঁয়ে তাঁর দুই সন্তানকে আগলে রেখেছেন এবং ওপরে বাংলাদেশের লাল-সবুজ পতাকা সাদৃশ্য প্রতীক রয়েছে। ম্যুরালটির পেঁছনে রয়েছে পাঁচটি ভাষায় লেখা একটি বিবৃতি। সেটি হলো: মাতৃভাষা আমাদের স্বত্বার অংশ। মায়ের ভাষাকে নিজে ধারন করুন এবং আপনার সন্তানদের মাঝে ছড়িয়ে দিন। মাতৃভাষাকে বাঁচিয়ে রাখতে লেখায়, পড়ায় এবং বলায় এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করুন।

স্থানীয় প্রবাসীদের উদ্যোগে একটি গালা ডিনারে বাংলাদেশীরা প্রায় ৪৩ হাজার ডলার সংগ্রহ করে কাউন্সিল তহবিলে দিয়েছে। সেই হিসেবে এই ম্যুরালটির সঙ্গে বাঙালি কমিউনিটির ওতপ্রোত অবদান রয়েছে।

এর আগে ২০০৬ সালে সিডনির অ্যাশফিল্ড পার্কে বাংলাদেশিদের উদ্যোগে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধ নির্মিত হয়। সেই থেকে সেখানেই প্রতি বছর ফেব্রুয়ারিতে বইমেলা এবং একুশের অনুষ্ঠান হয়ে আসছিলো।

সাননিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা