প্রবাস

মাছ ধরতে গিয়ে সিডনিতে দুই বাংলাদেশির মৃত্যু

সান নিউজ ডেস্ক: মাহাদী খান (৩৩) ও মোজাফফর আহমেদ (৪২) নামে দুই বাংলাদেশি যুবক অস্ট্রেলিয়ার সিডনিতে মাছ শিকার করতে গিয়ে ঢেউয়ের ধাক্কায় মারা গেছেন। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৭টার দিকে দেশটির পোর্ট ক্যাম্বেলার হিল সিক্সটিতে এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় আরও এক বাংলাদেশি আহতাবস্থায় হাসপাতালে রয়েছেন।

জানা গেছে, পোর্ট ক্যাম্বেলার হিল সিক্সটিতে দাঁড়িয়ে মাছ ধরছিলেন তারা। এ সময় আচমকা সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় মাহাদী পানিতে পড়ে গেলে অপর দুই বন্ধু তাকে রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করে ব্যর্থ হয়।

দেশটির এনএসডব্লিউ পুলিশ জানায়, উদ্ধারকারীরা মাহাদী খানকে সিপিআর দেয়ার সময় ঘটনাস্থলেই মারা যান তিনি এবং মোজাফফর আহমেদকে গুরুতর আহত অবস্থায় উলঙ্গং হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। তৃতীয়জন রহমান এখনো হাসপাতালে আছেন। তবে পুলিশ রহমান সম্পর্কে কোনো তথ্য বাংলাদেশি কমিউনিটিকে জানায়নি।

তারা সিডনির ল্যাকেম্বা ও ওয়ালি পার্কের বাসিন্দা। মাহাদী ও মোজাফফর দু’জনই সিডনির ল্যাকেম্বা এলাকায় ব্যবসা করতেন।

স্থানীয় কমিউনিটি সূত্রে জানা গেছে, ত্রিশোর্ধ্ব মাহাদী মাছ শিকারের ক্ষেত্রে বড় রকমের আসক্তি ছিল। সপ্তাহে দুই একবার তিনি বিভিন্ন সৈকতে মাছ ধরতে যেতেন। ল্যাকেম্বায় তাদের ‘মাহি হালাল বুচারি শপ’ ও ‘ঘরোয়া কিচেন’ নামে পারিবারিক ব্যবসা রয়েছে।

মাহাদী গত বছর বিয়ে করেছেন ও তার স্ত্রী জান্নাত বাংলাদেশে অবস্থান করছেন। করোনার কারণে এখনো সিডনিতে আসেননি। মাহাদী ল্যাকেম্বায় তার বাবা-মায়ের সঙ্গে থাকতেন। তার দেশেরবাড়ি মুন্সীগঞ্জে। পরিবার সূত্রে জানা যায়, মাহাদীর আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল এবং তিনি সাঁতারও জানতেন না।

চল্লিশোর্ধ মোজাফফর আহমেদ সিডনির ল্যাকেম্বায় ‘ডেইলি শপিং’ গ্রোসারি শপে কাজ করতেন। তিনি সিডনির ওয়ালিপার্কে বসবাস করতেন এবং তার দেশেরবাড়ি ফেনীতে। সে বন্ধু মাহাদীকে রক্ষা করতে যেয়ে ঢেউয়ের কারণে পাথরের সঙ্গে ধাক্কা খায়। মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

পুলিশের মাধ্যমে মাহাদীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর তার বাবা আকরাম হোসেন হার্ট অ্যাটাক করেন। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তিনি আজ বিকেলে বাসায় ফিরেছেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা