সংগৃহীত ছবি
প্রবাস

ওমানে বাংলাদেশী প্রবাসী নিহত

প্রবাসী ডেস্ক: ওমানে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শফিউল আলম (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

আরও পড়ুন: নতুন প্রতারণার নাম ই-ভিসা

মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে মাস্কাট সিটির কুরুমে এ ঘটনা ঘটে।

নিহত শফিউল আলমের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চনগর ইউনিয়নের মানিকপুরে। তার বাবা নাম আবদুর রশিদ।

জানা যায়, মোহাম্মদ শফিউল আলম পেশায় নির্মাণশ্রমিক। দীর্ঘ ৯ বছর ধরে তিনি মাস্কাট সিটির কুরুমে ভিসাহীন অবৈধভাবে বসবাস করে আসছিলেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে শফিউল ভবন নির্মাণকাজে যান মাস্কাট মদিনা কাবুজ এলাকায়। কাজ শেষে বিকেল সাড়ে ৩টার দিকে আমান উল্লাহ নামের অপর এক সহকর্মীসহ ফিরছিলেন বাসায়। তারা বাসার অদূরে গাড়ি থেমে নেমে যান। পরে আমান উল্লাহ সড়ক পার হতে পারলেও শফিউল আলম সড়কের মাঝে যেতেই দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। পুলিশ তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কৌলা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: নতুন প্রতারণার নাম ই-ভিসা

এদিকে শফিউল আলমের মৃত্যুতে পরিবার-স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, ভিসা জটিলতার কারণে দীর্ঘ ৯ বছর ধরে দেশের ফিরতে পারেননি শফিউল আলম। তার পরিবারের চাওয়া, অন্তত তার লাশটি যেন দেশের মাটিতে দাফন করা হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা