ছবি: সংগৃহীত
রাজনীতি

গাইবান্ধায় ছাত্রদল সভাপতি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জিমকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: সবাই নৌকার কথা বলছে, তবুও মাঠে আছি

বুধবার (৩ জানুেয়ারি) দুপুরে শহরের পশ্চিমপাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। খন্দকার জাকারিয়া জিম ছাত্রদল গাইবান্ধা জেলা শাখার সভাপতি।

জিমের ছোট ভাই খন্দকার আলামিন বলেন, জাকারিয়া জিমকে কোনো মামলা ছাড়াই পুলিশ শহরের নিজ বাসা থেকে গ্রেফতার করেছে। আগে তার বিরুদ্ধে ২ টি মামলা ছিল। ওই মামলা দুটি নিষ্পত্তি হয়েছে। বর্তমানে তার নামে কোনো মামলা নেই।

আরও পড়ুন: বাম ভাইদের কোনো ভোট নেই

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, সম্প্রতি হরতাল-অবরোধের সময় ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ীর জুনদহ এলাকায় বাস-ট্রাকসহ বেশ কিছু যানবাহন ভাঙচুর করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।

ওই ঘটনায় পলাশবাড়ী থানায় বিএনপি-জামায়াতের ৩৮৩ জনের নামে মামলা হয়। সেই মামলায় ছাত্রদল নেতা খন্দকার জাকারিয়া জিমকে গ্রেফতার করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা