ছবি: সংগৃহীত
রাজনীতি
নোয়াখালী-৫ 

ওবায়দুল কাদেরের প্রচারণায় হামলা, আহত ৩০

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার ভূঁইয়ারহাট বাজারে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে নৌকা প্রতীকের গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: বিকেলে কূটনীতিকদের সাথে ইসির সভা

এতে কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু, উপজেলা যুবলীগ সভাপতি আবু জাফর আবীর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ফারুকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার ভূঁইয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আওয়ামী লীগ নেতাকর্মীরা অভিযোগ করেন, উপজেলার বাটইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসীম উদ্দিন শাহীনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন: সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

হামলার প্রতিবাদে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু বলেন, বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী নিয়ে বাটইয়া ইউনিয়নের কাচারিহাট বাজারে তারা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে গণসংযোগ করেন।

সেখানে তাদের বাধা দেয় স্থানীয় ইউপি চেয়াম্যান জসীম উদ্দিন শাহীন। পরে তারা উপজেলার ভূঁইয়ারহাট বাজারে চলে এলে পুনরায় শাহীন চেয়ারম্যানের নেতৃত্বে তাদের গণসংযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

একপর্যায়ে গণসংযোগে হামলা চালানো হয়। এ সময় তাদের ৩ টি মাক্রোবাসে ভাংচুর চালানো হয়। এছাড়া নাবিল নামে এক ছাত্রলীগ নেতা একটি মোটরসাইকেলসহ নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: ভোটের মাঠে ২৮ দলের ১৯৭০ প্রার্থী

এ বিষয়ে জানতে চাইলে বাটইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন অভিযোগ নাকচ করে বলেন, তারা নৌকা প্রতীকের গণসংযোগ করছে না। তারা উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছে।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান বলেন, শুনেছি আমাদের দলের কিছু নেতাকর্মী কাদের ভাইয়ের পক্ষে গণসংযোগে যায়।

আরও পড়ুন: নারী প্রার্থী ৯০, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৭৯

ওই গণসংযোগে পথসভার বক্তব্যকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এটা দলের মধ্যে হতেই পারে। বিষয়টি দলীয়ভাবে নেতাকে জানানো হয়েছে। তিনি জানিয়েছেন, তিনি আসলে এ বিষয়ে কথা বলবেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা